ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

গাইবান্ধায় গণপিটুনিতে তিনজনের মৃত্যু

admin
নভেম্বর ২, ২০২৫ ১১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

গাইবান্ধা প্রতিনিধি

 ০২ নভেম্বর ২০২৫

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গরু চুরির অভিযোগে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২ নভেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার (মাজার এলাকা) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুইজন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাতে প্রায় আড়াইটার দিকে ওই গ্রামের এক ব্যক্তির গোয়ালঘর ঢুকে একটি সংঘবদ্ধ দল। একপর্যায়ে গরুগুলো পিকআপে তোলার সময় টের পায় স্থানীয়রা। এ সময় তাদের ধাওয়া করলে পালাতে গিয়ে প্রথমে পাশের জঙ্গল এবং পরে পুকুরে লাফ দেয় তারা। একপর্যায়ে তাদের ধরে মারধর করা হয়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান।

পরে আহত অপরজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

এদিকে, ঘটনার খবর পেয়ে জেলা পুলিশ সুপার নিশাত অ্যাঞ্জেলা, গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।