
অনলাইন ডেস্ক
গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে অ্যাপভিত্তিক পরিষেবা চালু করা হয়েছে। এতে করে অ্যাপসে চাপ দিলেই অটোমেটিক্যালি এফআইআর হিসেবে নথিভুক্ত হবে। পরে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে তদন্ত শুরু করবে।
শনিবার (১৫ মার্চ) রাজধানীর কাওরান বাজারের ডেইলি স্টার ভবনে এই হেল্প অ্যাপের উদ্বোধন করা হয়। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) ও সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে অ্যাপটি চালু করেছে। যা গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে সহায়ক ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফৌজিয়া মোসলেম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হক এবং সঞ্চালনা করেন বিজেসির নির্বাহী শাহনাজ শারমীন।
অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, নারী নির্যাতনের অনেক ঘটনা গণমাধ্যমে আসে না। কারণ নির্যাতিত ও তার পরিবার বিষয়গুলো সবার সামনে আনেন না।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.