রবিউল আলম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা :
০৫ আগস্ট ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে এ দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে স্বাধীন হয়েছে । জুলাই বিপ্লব কোন নির্দিষ্ট দলের নয়। সকল শ্রেনী পেশার মানুষ এ আন্দোলনে অংশগ্রহণ করেছিল। গণআন্দোলনের কারণে ফ্যাসিবাদ, খুনি শেখ হাসিনা এদেশ ছাড়তে বাধ্য হয়েছে। মানুষ মুক্ত ভাবে কথা বলতে পারছে। যাদের অবদানে এদেশ স্বাধীন হয়েছে তাদেরকে জাতীয় বীর মর্যাদা দিতে হবে এবং গণঅভ্যুত্থানে নিহত পরিবারে কমপক্ষে একজনকে সরকারি চাকরি দিতে হবে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখা আয়োজিত গণমিছিল পূর্ব সমাবেশে এ সব কথা বলেন।
তিনি বলেন, ভারতের রাজনীতি এদেশে চলবে না। দেশের ভবিষ্যত নির্ধারণ করবে এদেশের জণগণ। স্বাধীনতার কয়েক যুগ পার হলেও এদেশ থেকে দুর্নীতি, চুরি,ডাকাতি, হত্যা, গুম, খুন, ও স্বজনপ্রীতি বন্ধ হয়নি।
মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি।
জামায়াতে ইসলামীর উদ্দেশ্য এদেশকে একটি আধুনিক, মানবিক, ইসলামিক কল্যাণ রাস্ট্র গড়ে তোলা। সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
উল্লাপাড়া উপজেলা জামায়াতের অফিস সম্পাদক আব্দুল বারী'র সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ শাহিনুর আলম, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, উপজেলা জামায়াতের সাবেক আমির ড. মাওলানা নজরুল ইসলাম, সলঙ্গা থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহিদ , শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা সেক্রেটারি সোলায়মান হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি খাইরুল ইসলাম, পৌর জামায়াতের আমীর আব্দুল করিম, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আশরাফুল আলম মুত্তালিব প্রমুখ।
৫ই আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উল্লাপাড়া উপজেলা জামায়াতের গণ মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.