ঢাকা২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

খোলা সয়াবিনের খুচরা মূল্য ১৬০ টাকা নির্ধারণ

admin
মার্চ ৪, ২০২৫ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

০৪ মার্চ, ২০২৫

চট্টগ্রামে ভোজ্যতেলের নতুন দর নির্ধারণ করেছে জেলা প্রশাসন। এখন থেকে খুচরা পর্যায়ে লিটারপ্রতি সর্বোচ্চ ১৬০ টাকায় সয়াবিন তেল বিক্রি করা যাবে। যা আগামী ১০ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে।

মঙ্গলবার (৪ মার্চ) বিকালে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বিশেষ টাস্কফোর্স কমিটির সঙ্গে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে মতবিনিময়সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আমদানিকারকরা ১৫৩ টাকা, ট্রেডার্সে ১৫৫ টাকা এবং খুচরা পর্যায়ে ১৬০ টাকা প্রতিলিটার খোলা তেল বিক্রি করবেন। যা আজ (মঙ্গলবার) থেকে কার্যকর হয়ে আগামী ১০ এপ্রিল পর্যন্ত বলবৎ থাকবে। যেকোনো পর্যায়ে কেউ যদি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করেন, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে বিশেষ টাস্কফোর্স কমিটি।

নির্ধারিত দামের সঙ্গে একমত পোষণ করেছেন ব্যবসায়ী প্রতিনিধিরা।

এর আগে গত সোমবার বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকটে দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে যান সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন ও জেলা প্রশাসক ফরিদা খানম।
পরিদর্শনে গিয়ে ‘ভোজ্যতেল উধাও’র সত্যতা পেয়ে তেলের উৎপাদনকারী, আমদানিকারক ও আড়তদার ব্যবসায়ীদের বৈঠকে সিদ্ধান্ত নেন।

চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, বাজারে ভোজ্যতেলের সংকট চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।