ঢাকা২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা

admin
জুলাই ১১, ২০২৫ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিনিধি :
১১ জুলাই, ২০২৫

খুলনায় সাবেক যুবদল নেতা মাহবুবুর রহমানকে গুলি করে এবং পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার দুপুরে নগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা পশ্চিম পাড়ায় এ ঘটনাটি ঘটে। বর্তমানে তার লাশ খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে রয়েছে।

নিহত মাহবুবুর রহমান মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো. আব্দুল করিম মোল্লার ছেলে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মীর আতাহার আলী এ ঘটনা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, দুপুরে বাসার সামনে নিজের প্রাইভেটকার পরিষ্কার করছিলেন মাহবুবুর। এ সময়ে হেলমেট পরা অবস্থায় তিনজন ব্যক্তি একটি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করে। পরে মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য দুর্বৃত্তরা তার দু’পায়ের রগ কেটে দেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।