ঢাকা৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুনি হাসিনার পুনর্বাসনকারীরাও ফ্যাসিস্টের দোসর: সারজিস

admin
নভেম্বর ২৩, ২০২৪ ২:০৮ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল সংবাদদাতাঃ
২৩ নভেম্বর ২০২৪

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, জুলাইয়ের আন্দোলনে গণহত্যাকারী খুনি হাসিনা এবং তার দোসরদের বিচারের কথা না বলে তাকে ও তার দোসরদের রাজনীতিতে পুনর্বাসনের কথা যারা বলেন, আমরা মনে করি তারাও ফ্যাসিস্টদের দোসর। হত্যাকারী খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা থামবো না।

শনিবার বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই-আগস্ট আন্দোলনে শহিদ পরিবারগুলোর মধ্যে সহায়তার চেক বিতরণকালে এ কথা বলেন তিনি।

সারজিস বলেন, যে নবজাতক শিশু জন্ম নেওয়ার আগেই বাবা হারাল, তাকে আমরা কী জবাব দেব? আমরা সহজে সব ভুলে যাই। ১৬ বছরে অত্যাচার ভুলে যাই। গুম, খুন, হত্যা ভুলে যাই। কিন্তু এ দেশের ছাত্র-সমাজ এবার আর ভুল করবে না। আমরা সব হত্যার বিচার নিয়েই ঘরে ফিরব। আর কোনো ফ্যাসিস্টকে রাষ্ট্র ক্ষমতায় বসতে দেওয়া হবে না।

এ সময় বরিশাল বিভাগে শহিদ হওয়া ৩১৪ জনের মধ্যে ৭৯ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে সহায়তার চেক দেওয়া হয়। শহিদ পরিবারের অনেকে ঢাকায় নিবন্ধন করেছেন এবং পর্যায়ক্রমে সব শহিদ পরিবারকে সহায়তা প্রদান করা হবে বলে জানান জুলাই শহিদ ফাউন্ডেশনের উদ্যোক্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেন এবং সিভিল সার্জন মারিয়া হাসান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।