ঢাকা২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খাগড়াছড়ি অশান্ত করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা: স্বরাষ্ট্র উপদেষ্টা

admin
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৫,

হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা বাধাগ্রস্ত করতে খাগড়াছড়িকে অশান্ত করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা—এমন অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ মঙ্গলবার সচিবালয়ে খাগড়াছড়ির পরিস্থিতি নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ফ্যাসিস্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে বর্তমানে খাগড়াছড়ির পরিস্থিতি শান্ত রয়েছে।’

উল্লেখ্য, টানা তৃতীয় দিনের মতো খাগড়াছড়ি জেলায় ১৪৪ ধারা বলবৎ রয়েছে। শহরের প্রবেশ ও প্রস্থানপথে চলছে তল্লাশি। জুম্মা ছাত্র-জনতার ডাকা অবরোধ শিথিল হলেও অভ্যন্তরীণ ও দূরপাল্লার যান চলাচল এখনও বন্ধ রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।