অনলাইন ডেস্ক
ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটক হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পর জঙ্গিদের একটি দলের সন্ধান পেয়েছে দেশটির সেনাবাহিনী। দক্ষিণ কাশ্মীরের কুলগাঁও জেলার পাহাড়-জঙ্গল ঘেরা তংমার্গ এলাকায় বুধবার বিকেল থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। সামরিক সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, জঙ্গিদের একটি দলকে ঘিরে ফেলা হয়েছে।
এর আগে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বা ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের হামলায় মঙ্গলবার দুপুরে অনন্তনাগ জেলার পর্যটনকেন্দ্র পেহেলগামের বৈসরন উপত্যকায় ২৬ জন পর্যটক ও স্থানীয় এক টাট্টুচালক নিহত হন।
