ঢাকা২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কাল থেকে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন গণমাধ্যমকর্মীরা

admin
ডিসেম্বর ২৯, ২০২৪ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল
২৯ ডিসেম্বর ২০২৪

গণমাধ্যমকর্মীরা আগামীকাল সোমবার থেকে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।
আজ রবিবার দুপুরে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘সোমবার থেকেই সচিবালয়ে প্রবেশ করতে পারবেন গণমাধ্যমকর্মীরা। তাদের জন্য অস্থায়ী পাসের ব্যবস্থা করা হবে।’

গত বুধবার গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচটি মন্ত্রণালয়ের নথিপত্র, কম্পিউটার, আসবাবপত্রসহ সব কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

এরপর থেকেই সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার রাতে এক আদেশে তথ্য অধিদপ্তরের ইস্যু করা সাংবাদিকের সব অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফলে গত বৃহস্পতিবারের মতো সপ্তাহের প্রথম দিন রবিবারও গণমাধ্যমকর্মীরা সংবাদ সংগ্রহের কাজে সচিবালয়ে প্রবেশ করতে না পেরে বাইরে অপেক্ষা করেন।

পরে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন। আলোচনায় উঠে আসে সোমবার থেকে অস্থায়ী প্রবেশ পাস নিয়ে সংবাদ সংগ্রহ করার বিষয়টি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।