স্টাফ রিপোর্টার:
১০ নভেম্বর ২০২৪
রাজধানী ঢাকায় কর্মরত জাতীয় রাজস্ব বোর্ডএ কর্মরত কর অঞ্চল-৯, সার্কেল ১৯২ ঢাকার সুপারভাইজার মোঃ আব্দুর রহমান ঘুষ দুর্নীতি আয়কর দাতাদের নানা ভয়ভীতি হয়রানির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ সূত্রে জানা যায় সামান্য চাকুরি করে ঢাকা শহরের অভিজাত এলাকা উত্তরা উত্তরখান মাজার পাড়া মসজিদ ও আশরাফুল উলুম মাদ্রাসার পূর্ব পাশের্^ সংলগ্ন ছয়তলা আলিশান বাড়ি নির্মাণ করেছেন বাড়িটির মূল্য কয়েক কোটি টাকা।
এছাড়া নিজ এলাকা বগুড়ায় রয়েছে তার অনেক সম্পদ। যেখানে মানুষ দু’বেলা অন্ন যোগাতে হিমশিম খাচ্ছে। সেখানে সামান্য চাকুরি করে বিপুল সম্পদের মালিক কিভাবে সম্ভব। স্বৈরাচার সরকারের পতন হলেও আব্দুর রহমানের মতো দুর্নীতিবাজরা আজও বহাল রয়েছে। এ বিষয়ে বেশকিছুদিন আগে আব্দুরহমানের মোবাইল ফোনে ফোন করলে তিনি বলেন ভাই একদিন অফিসে আসেন। তার পর বিভিন্ন সময় বিভিন্ন ভুইফোর তোলাবাজ কথিত সাংবাদিকদের দিয়ে ফোন দিয়ে তদবির
করেন। এনবিআর এর ছাগলকান্ড মতিউর এর কথা সবার জানা রয়েছে।
নতুন বাংলাদেশ বিনির্মাণে হাজার ছাত্র জনতা শহীদ হলো দুর্নীতিমুক্ত সমাজ গড়তে। আমরা কি শহীদের রক্তের মর্যাদা দিতে পারবো। কথিত সাংবাদিক, তোলাবাজ এ প্রতিবেদককে দুদকের ভয় দেখান, এ যেন ভূতের মুখে রাম নাম।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.