ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কয়েক ম্যাচের বাজে পারফরম্যান্সের ছাপ পড়েছে বাংলাদেশ

admin
মে ৩, ২০২৫ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক
০৩ মে ২০২৫,

বিগত কয়েক ম্যাচের বাজে পারফরম্যান্সের ছাপ পড়েছে বাংলাদেশ নারী দলের র‌্যাংঙ্কিংয়ে। ফলে নিগার সুলতানা জ্যোতির দল আইসিসি উইমেন’স টি-টোয়েন্টি র‌্যাংঙ্কিংয়ে আয়ারল্যান্ডেরও নিচে নেমে গেল।

 

বাংলাদেশ নারী দল টি-টোয়েন্টিতে সবশেষ ৯ ম্যাচেই জয় পায়নি। এছাড়া সবশেষ ২৩ ম্যাচের জয় স্রেফ তিনটি। যেখানে উইমেন’স টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদের পর অবস্থানের এই বদল এসেছে।

গতকাল শুক্রবার প্রকাশিত হালনাগাদে বাংলাদেশ ৯ থেকে নেমে গেছে ১০ নম্বরে। আর আয়ারল্যান্ড এক ধাপ এগিয়ে উঠেছে ৯ নম্বরে।

২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় এবারের হালনাগাদে নেওয়া হয়েছে ৫০ ভাগ, পরের এক বছরের পারফরম্যান্স বিবেচনায় আনা হয়েছে শতভাগ।

তবে ৫০ ভাগ বিবেচনার সময়টাতে বাংলাদেশ ৩৬ ম্যাচের মধ্যে জিতেছে ১৩টিতে, ঠিক সমান ম্যাচ খেলে আইরিশরা জিতেছে ২০টিতে। শতভাগ বিবেচনার মেয়াদকালে বাংলাদেশের জয় ছিল ১৭ ম্যাচের মধ্যে কেবল তিনটিতে, আয়ারল্যান্ডের জয় ১০ ম্যাচের সাতটিতে।

এছাড়া দুই দলের সবশেষ মুখোমুখি লড়াইয়ে গত ডিসেম্বরে বাংলাদেশে এসে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় আইরিশরা।

এদিকে র্যাঙ্কিংয়ের শীর্ষ আটে অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। শীর্ষে থাকা অস্ট্রেলিয়া অবস্থান আরও সংহত করেছে হালনাগাদের পর রেটিং পয়েন্ট বেড়ে যাওয়ায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়নরা গত বছর বিশ্বকাপে ফাইনালে উঠতে পারেনি। তবে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে তারা ছিল ধারাবাহিকভাবে দাপুটে।

আগের মতোই দুইয়ে ও তিনে আছে ইংল্যান্ড ও ভারত। বিশ্ব চ্যাম্পিয়স নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ২ বাড়লেও অবস্থান আছে চারেই। পাঁচে আছে দক্ষিণ আফ্রিকা, ছয়ে ওয়েস্ট ইন্ডিজ, সাতে শ্রীলয়, আটে পাকিস্তান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।