ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কক্সবাজারে অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, নিহত ৫

admin
আগস্ট ২, ২০২৫ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
০২ আগস্ট ২০২৫

কক্সবাজারের ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর সোয়া ১টার দিকে রামু উপজেলার ধলির ছড়া ক্রসিংয়ে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস অটোরিকশাটিকে ধাক্কা দেয়।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। মরদেহগুলো রেল লাইনের এক কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

এদিকে, বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় জনতা সেটাকে আটকে দেয়। তারা মরদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত ট্রেনটি ছেড়ে না দেওয়ার ঘোষণা দিয়েছেন।

ঈদগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।