
০৬ মার্চ ২০২৫
ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। বুধবার (৫ মার্চ) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন তিনি। তবে খেলে যাবেন আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট। এর আগে টি-২০ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
মুশফিক লিখেছেন, ‘আজ থেকে আমি ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলছি।’
গেল কিছুদিন আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল এবং আমি অনুধাবন করেছি যে, এটাই আমার ভাগ্যে লেখা আছে।
মুশফিক এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছেন তিনি। কিন্তু ব্যাট হাতে ভালো করতে পারেননি।
জাতীয় দলের জার্সিতে ২০০৫ সালে টেস্ট অভিষেক হয় মুশফিকের। পরের বছর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
