স্পোর্টস ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমসের হকি মিশন হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। ‘পুল এ’-তে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে লাল-সবুজের দল।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জাপানের জিফুতে অনুষ্ঠিত ম্যাচের প্রথম কোয়ার্টারে প্রতিরোধ গড়ে নিজেদের গোলপোস্ট অক্ষত রাখতে সক্ষম হয় বাংলাদেশ। তবে দ্বিতীয় কোয়ার্টারে এক মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে ম্যাচে পিছিয়ে পড়ে তারা।
দক্ষিণ কোরিয়ার হয়ে বায়ে সং মিন ও ওহ সেওং গোল করে দলকে এগিয়ে নেন। কোয়ার্টারের শেষদিকে লি গ্যাংসানের ফিল্ড গোলে ব্যবধান ৩-০ করে দক্ষিণ কোরিয়া।
তৃতীয় কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি কর্নার থেকে ইয়াং জিহুন গোল করলে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পথ আরও কঠিন হয়ে যায়। এরপর শেষ কোয়ার্টারের শেষদিকে সিম জায়েওনের ফিল্ড গোলে দক্ষিণ কোরিয়ার ৫-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়।
এশিয়ান গেমসের হকিতে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর)। পুল পর্বের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জাপানের মুখোমুখি হবে তারা।
‘পুল এ’-তে বাংলাদেশ ছাড়াও রয়েছে ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.