ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এলজিইডি পেলো নতুন প্রধান প্রকৌশলী, তবে দায়িত্ব রুটিনে!

admin
ডিসেম্বর ৬, ২০২৫ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার :

০৬ ডিসেম্বর ২০২৫

এলজিইডির নতুন প্রধান প্রকৌশলী হলেন কাজী গোলাম মোস্তাফা। তিনি জাবেদ করিমের স্থলাভিষিক্ত হলেন। ৪৬.০০.০০০০.০৬৭.১২.০০০৫.১৮.৯২৭, তারিখ ১৪ অগ্রহায়ণ/২৯ নভেম্বর ২০২৫ স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনমতে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়। কাজী গোলাম মোস্তাফা অতিরিক্ত প্রধান প্রকৌশলী পরিচালক (অতিরিক্ত প্রধান প্রকৌশলী)(প্রেষণে), জলবায়ু সহিষ্ণু অবকাঠামো প্রতিষ্ঠানিকরণ প্রকল্প, এলজিইডি, সদর দপ্তরে দায়িত্ব পালন করছিলেন।

কাজী গোলাম মোস্তাফা ১৫/১/১৯৬৭ সালে যাশোরে জন্মগ্রহণ করেন। ‍তিনি ২৩/৪/১৯৯১ সালে সহকারি প্রকৌশলী হিসেবে এলজিইডিতে যোগদান করেন। তদপরবর্তী এলজিইডি, যশোর সদরে পোস্টিংপ্রাপ্ত হন। তিনি সহকারি প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী হিসেবে বিভিন্ন স্টেশনে সুনাম এবং যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি নির্বাহী হিসেবে এলজিইডির মনিটরিং শাখায় অতি গুরুত্বপূর্ণ  দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে এলবিসি প্রকল্পের প্রকল্প পরিচালক নিযুক্ত হন তিনি। তিনি ৮/১২/২০২৪ তারিখে অতিরিক্ত প্রধান প্রকৌশলূী নিযুক্ত হয়ে এলজিইডি, চট্টগ্রাম বিভাগে দায়িত্ব পালন করেন।

কাজী গোলাম মোস্তাফা একজন সৎ, কর্মনিষ্ঠ কর্মকর্তা হিসেবে পরিচিত। এলজিইডির প্রতিষ্ঠাতা প্রধান প্রকৌশলী কামরুল ইসলাম সিদ্দিকের সাহচর্যে কাজ করার অভিজ্ঞতার কারণে তিনি বর্তমান প্রধান প্রকৌশলী পদের দায়িত্ব সুচারুভাবে পালন করতে পারবেন বলে, অভিমত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।