ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এলজিইডি কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

admin
এপ্রিল ২৬, ২০২৫ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি
২৬ এপ্রিল ২০২৫,

এলজিইডি কল্যাণ সমবায় সমিতি (এলকেএসএস) লিমিটেড-এর ২২তম বার্ষিক সাধারণ সভা ২৬ এপ্রিল ২০২৫ এলজিইডি সদর দপ্তর কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এলকেএসএস লিমিটেড-এর সভাপতি মোঃ আব্দুর রশীদ মিয়া।

সভায় স্বাগত বক্তব্য রাখেন এলকেএসএস লিমিটেড-এর ২২তম বার্ষিক সাধারণ সভা প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ আনোয়ার হোসেন। সমিতির ব্যবস্থাপনা পরিচালক, এলকেএসএস লিঃ মোঃ বেলাল হোসেন ২১তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী উপস্থাপন ও ২২তম সভার বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। এলকেএসএস-এর সভাপতি মোঃ আব্দুর রশীদ মিয়া বলেন, আগামীতে এ সমিতিকে গতিশীল করতে সকলের অংশগ্রহণের মাধ্যমে কিভাবে লাভজনক এবং জনকল্যাণমুখী করা যায় সে চেষ্টা অব্যাহত থাকবে। এলজিইডি কল্যাণ সমবায় সমিতি লিমিটেড শুরু থেকে এই সমিতির সদস্যবৃন্দের সম্মিলিত প্রচেষ্টায় ও পরিচালনা পর্ষদের সদস্যদের অক্লান্ত পরিশ্রমে সমিতির বুনিয়াদ আজ সুসংহত। পরিচালক অর্থ, এলকেএসএস লিঃ মোঃ আতাউর রহমান ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৫-২০২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। পরে তা সমিতির সদস্যগণের কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় আরো বক্তব্য রাখেন এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী মোঃ রেজাউল করিম, এ. কে আজাদ, ড. সুশংকর চন্দ্র আচার্য্য, মোঃ মতিয়ার রহমান, গোপালকৃষ্ণ দেবনাথ। এছাড়াও জুম প্লাটফর্মে বক্তব্য রাখেন সাবেক প্রধান প্রকৌশলী মোঃ ওয়াহিদুর রহমান, সেখ মোহাম্মদ মহসিন, জুম প্লাটফর্মে সংযুক্ত ছিলেন সাবেক প্রধান প্রকৌশলী মোঃ শহীদুল হাসান, মোঃ নুরুল ইসলাম, মোঃ আব্দুর রশীদ খান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।