ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এলজিইডি কর্মকর্তা-কর্মচারীদের কৃতি সন্তানদের সংবর্ধনা

admin
এপ্রিল ২৬, ২০২৫ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি
২৬ এপ্রিল ২০২৫,

এলজিইডি সদর দপ্তরে ২৬ এপ্রিল ২০২৫ এলজিইডি কল্যাণ সমবায় সমিতি লিঃ (এলকেএসএস)-এর সদস্যভুক্ত কর্মকর্তা-কর্মচারীদের কৃতি সন্তানদের সংবর্ধনা দেওয়া হয়। ২০২৪ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লকেএসএস-এর সভাপতি ও এলজিইডির প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ মিয়া।

সভায় সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন। এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের কৃতি সন্তানদের উদ্দেশ্যে প্রধান প্রকৌশলী বলেন, তোমাদের সাফল্যে আমরা গর্বিত। ভালোভাবে পড়া-লেখা করলে চলতে ফিরতে সমস্যা হবে না। তোমাদের মেধা ও শ্রম দেশের উন্নতিতে সহায়ক ভূমিকা পালন করবে। আমরা চাই তোমরা সারা বিশে^ বাংলাদেশের মুখ উজ্জ্বল করো। তিনি যে সকল শিক্ষার্থী সফলতা অর্জন করেছেন তাদের মাদেরকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলীগণ ও ঊর্ধ্বতন কর্মকর্তা ও সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।