প্রেস বিজ্ঞপ্তি :
৪ ফেব্রুয়ারি ২০২৫
এলজিইডির প্রধান প্রকৌশলী পদে যোগদান করলেন মোঃ আব্দুর রশীদ মিয়া। স্থানীয় সরকার বিভাগ ০৪ ফেব্রুয়ারি ২০২৫ রাষ্ট্রপতির আদেশ ক্রমে জেসমীন প্রধান সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনেরমাধ্যমে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী (মানবসম্পদ উন্নয়ন, মাননিয়ন্ত্রণ ও পরিবেশ) মোঃ আব্দুররশীদ মিয়াকে এলজিইডির প্রধান প্রকৌশলীর (চলতি দায়িত্ব),প্রদান করেন।
প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ মিয়া ১৯৬৬ সালে ১ সেপ্টেম্বর সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার পাটা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতার নাম জমির উদ্দিন মিয়া এবং মাতার নাম রহিমা বেগম। রশীদ মিয়া ১৯৭১ সালে পাটা গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা জীবন শুরু করেন। তিনি ১৯৮১ সালে তারাকান্দি উচ্চ বিদ্যালয় থেকে ৫টি বিষয়ে লেটার মার্ক সহ বিজ্ঞানে প্রথম বিভাগে কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করেন। তিনি ১৯৮১ সালে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ভর্তি হন এবং ১৯৮৩ সালে ৪টি বিষয়ে লেটার মার্কসহ বিজ্ঞান বিভাগ থেকে প্রথম বিভাগে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন।
১৯৮৭ সালে তৎকালীন বাংলাদেশ ইনস্টিটিউশন অব টেকনোলজী (বিআইটি) (বর্তমানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), থেকে পুরকৌশলে স্নাতকএবং ২০১৪ সালে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে পরিবেশ বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
আব্দুর রশীদ প্রথমে জাপানের একটি বহুজাতিক কোম্পানি মিতসুবিসিতে প্রজেক্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজে যোগদান করে সুনামের সঙ্গে দায়িত্ব পালনকরেন। পরবর্তীতে ১৯৮৯ সালে বাংলাদেশ কর্ম-কমিশন (পিএসসি)-এরমাধ্যমে সরকারি চাকুরিতে স্থানীয় সরকার প্রকৌশল ব্যুরো (এলজিইবি) সদর দপ্তরে সহকারী প্রকৌশলী হিসেবে কাজে যোগদানকরেন। তিনি ২০০৬ সালে পদোন্নতি পেয়ে নির্বাহী প্রকৌশলী হিসেবে এলজিইডি কুষ্টিয়া জেলায় সুনামের সঙ্গে দায়িত্ব পালনকরেন।
পরবর্তীতে তিনি চাঁপাই নবাবগঞ্জ জেলায়এলজিইডিতে নির্বাহী প্রকৌশলী হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালনকরেন।সিরাজগঞ্জ জেলায় নির্বাহী প্রকৌশলী হিসেবেও দায়িত্ব পালন করেন।
৩৬বছরেরও অধিক কালের কর্মজীবনে তিনি সহকারী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালকহিসেবে দায়িত্ব পালনকরেন। এসময় তিনি প্রকল্প পরিচালক হিসেবে ঢাকা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মী নিবাস নির্মাণ শীর্ষক প্রকল্পে সম্পৃক্ত থেকে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ঢাকায় সফল ভাবে সুন্দর আবাস নির্মাণে দক্ষতার পরিচয় দেন। রাজশাহী বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক পদে এলজিইডি সদর দপ্তরে কর্মরত থেকে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরাসরি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে অংশ নেন, তিনি সহকারী প্রধান প্রকৌশলী হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।
আব্দুর রশীদ মিয়া ২০১৯ সালে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে পদোন্নতি লাভকরেন। তিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন)-এ দীর্ঘ সময় অতিবাহিত করেন। এ সময় দায়িত্ব পালনে তিনি অত্যন্ত সাফল্যের সাথে এলজিইডির সকল প্রশাসনিক কার্যক্রম পরিচালনাকরেন। এরপর তিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী (মানবসম্পদ, পরিবেশ ও জেন্ডার) ইউনিটের দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি পান। বর্তমানে তিনি অতিরিক্ত প্রধান প্রকৌশলী (মানবসম্পদ উন্নয়ন, মাননিয়ন্ত্রণ ও পরিবেশইউনিট)-একর্মরত থেকে পিইডিপি-৪ ইউনিটের দায়িত্ব যথাযথ ভাবে ন্যায় ও নিষ্ঠার সহিত পালন করছেন। তিনি একজন মেধাবী, চৌকস, কর্মঠ, দক্ষ ও সৎপ্রকৌশলী হিসেবে খ্যাতি অর্জন করেছেন। চাকুরিতে যোগদানের পর পেশা গত উৎকর্ষ সাধনে তিনি দেশে-বিদেশে বিভিন্ন কারিগরি, ব্যবস্থাপনা, পরিকল্পনা ও অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ, আন্তর্জাতিক সেমিনার, ওয়ার্কশপ ও সরকারি দায়িত্ব পালনে অংশ হিসেবে তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করেন।
মোঃ আব্দুর রশীদ মিয়ার সহধর্মিনী ফাতিমা সাকিয়া একজন আদর্শ সুগৃহিণী। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

