সত্য সমাচার ডিজিটাল
০২ সেপ্টেম্বর ২০২৫
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন ৩১ আগস্ট ২০২৫ তারিখে স্থানীয় সরকার বিভাগের এক অফিস আদেশে প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি প্রধান প্রকৌশলী মোঃ আব্দুর রশীদ মিয়ার স্থলাভিষিক্ত হয়েছেন।
জনাব আনোয়ার হোসেন ১৮ জুলাই ১৯৯০ তারিখে পিএসসির মাধ্যমে এলজিইডিতে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। তিনি মাঠ পর্যায়ে উপজেলা প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, ও সদর দপ্তরে প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করার পর ১৪ সেপ্টেম্বর ২০২০ তারিখে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে নিয়োগ পান এবং মাঠ পর্যায় ও সদর দপ্তরে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি সদর দপ্তরে দীর্ঘ দিন যাবৎ অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলীদের মধ্যে জেষ্ঠ্যতম।
তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে ১৯৮৮ সালে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি এবং ২০১১ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং ইন ওয়াটার রিসোর্স বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি দেশ বিদেশে প্রকল্প ব্যবস্থাপনা, গর্ভন্যান্স, জলবায়ু অভিযোজনসহ বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। তিনি ১৯৬৬ সালের ২৬ অক্টোবর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। মোঃ আনোয়ার হোসেনের বাবা মোঃ আবুল কাসেম, মাতা সুরাইয়া বেগম, গ্রাম সোনারটেক, ডাকঘর কলাতিয়া, উপজেলা কেরানীগঞ্জ, জেলা ঢাকা।

