ঢাকা২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এমপি গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি জামায়াতের

admin
জুলাই ২৩, ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল

২৩ জুলাই ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণীর সঙ্গে একান্ত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ায় নৈতিক স্খলনের কারণে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল বুধবার তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

এদিকে আজ বৃহস্পতিবার বিকেলে বহিষ্কারের এই সিদ্ধান্ত জাতীয় সংসদের স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়ে অবহিত করেছে জামায়াতে ইসলামী।

চিঠিতে জামায়াত বলেছে, সম্প্রতি সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নরুজল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে পরিচালিত সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হয়েছে। এর প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, গতকাল ২২ জুলাই (বুধবার) বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর ডা. আমির শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে সর্বসম্মতক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

চিঠিতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসিকে বলা হয়েছে।

প্রসঙ্গত, প্রসঙ্গত, নৈতিক স্খলনের প্রমাণ পাওয়ায় গতকাল বুধবার গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর আগে গত সোমবার রাতে এক তরুণীর সঙ্গে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়। তার পক্ষে অনেকেই ভিডিওটিকে এআই দ্বারা নির্মিত দাবি করে। এমপি দাবি করেন, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী এবং গত ১৭ জুন তাকে বিয়ে করার সময় তার প্রথম স্ত্রী উপস্থিত ছিলেন। প্রথম স্ত্রীও জানান, তিনি বিয়ের সময় উপস্থিত ছিলেন। তরুণীর বাবাও এ দাবির পক্ষে বক্তব্য দেন। তবে ওই তরুণীর একটি বায়োডাটায় দেখা যায়, গত ২২ জুন তাকে চাকরির সুপারিশ করেছেন গাজী নজরুল ইসলাম। চলতি বছর এসএসসি পাস করা ওই তরুণীর বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত লেখা’।

এসব বিষয়ে বিতর্ক সৃষ্টি হলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট কাজী বাকী বিল্লাহ জানান, গত মঙ্গলবারই কাবিননামা তৈরি করা হয়েছে। এমপি তাকে ১৭ জুন বিয়ের তারিখ দিতে বলেছিলেন।

৭৪ বছর বয়সী গাজী নজরুল এবার তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯১ সালে প্রথম সাতক্ষীরা–৪ আসন থেকে সংসদ সদস্য হয়েছিলেন। জামায়াতের সাতক্ষীরা জেলা শাখার আমিরের পাশাপাশি দলের কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ছিলেন তিনি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।