ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এনবিআরের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার

admin
জুন ২৯, ২০২৫ ১১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

কমপ্লিট শাটডাউনসহ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবির) কর্মকর্তাদের চলমান সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। রবিবার (২৯ জুন) রাজধানীর তেঁজগাওয়ে বাংলাদেশ চেম্বার অব কমার্সের কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন তারা।

ব্যবসায়ীরা অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করে চলমান ইস্যুতে মধ্যস্থতা করার উদ্যোগ নেন। উপদেষ্টা কমিটি ও ব্যবসায়ীদের মধ্যস্থতায় সমস্যা সমাধানের আশ্বাসে এনবিআরের কমপ্লিট শাটডাউনসহ সব কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

রাতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মাহমুদ তারেক।

এর আগে এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সৃষ্ট বিদ্যমান সংকট দ্রুত নিরসনে অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টার সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।