ঢাকা১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

একসাথে আলাদা হইচইয়ে ১৯ মার্চ আসছে সুখ আর দূরত্বের গল্প

admin
মার্চ ১০, ২০২৬ ১০:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন  প্রতিবেদক
১০ মার্চ ২০২৬

বিয়েবন্ধনের আড়ালে সম্পর্কের টানাপড়েন আর নাগরিক জীবনের জটিল সমীকরণ নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাচ্ছে ওয়েব ফিল্ম ‘একসাথে আলাদা’।

রেজাউর রহমান পরিচালিত এই সিনেমার ট্রেইলার প্রকাশ পেয়েছে গত ৮ মার্চ। ১ ঘণ্টা ব্যাপ্তির এই রোমান্টিক-কমেডি ঘরানার গল্পে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও পারসা ইভানা। আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, তুষার খান ও দীপা খন্দকারের মতো অভিজ্ঞ শিল্পীরা।

নির্মাতা ও অভিনয়শিল্পীরা আশা করছেন, সমসাময়িক এই গল্পটি দর্শকদের মনে নাড়া দেবে। আগামী ১৯ মার্চ থেকে দর্শকরা হইচইতে উপভোগ করতে পারবেন এই নতুন রসায়ন।

গল্পে দেখা যাবে, ফারহান ও আমিরা নামের এক দম্পতিকে, যারা একসময় বুঝতে পারে তাদের সম্পর্কটি মৃত ও শূন্য হয়ে পড়েছে। পরিবার ও সমাজের প্রত্যাশার চাপে পিষ্ট হয়েও তারা নিজেদের মানসিক শান্তি আর সত্যিকারের সুখের সন্ধানে নামে। রেজাউর রহমান ও কারিনা কায়সারের যৌথ চিত্রনাট্যে নির্মিত এই ফিল্মটি আধুনিক জীবনের ব্যস্ততায় বদলে যাওয়া সম্পর্কের এক শৈল্পিক প্রতিফলন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।