সত্য সমাচার ডেস্ক:
২০ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ১৩ বছরের ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ।
গতকাল শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এই উদ্বেগ জানান আহমাদুল্লাহ। নিচে তার পোস্টটি তুলে ধরা হলো:
পাবনার দশ বছরের শিশু কামরুন্নাহার কলির ধর্ষণ ও হত্যা এবং কক্সবাজারে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হ*ত্যার রেশ না কাটতেই শিশু অপ্রতিমের হৃদয়বিদারক ঘটনায় সারা দেশ স্তম্ভিত।
এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!
কলি, অপ্রতিমের বাবা-মা সহ সকল মানুষ তাদের প্রিয়জন হারানোর নির্মমতার সুবিচার পাক, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির সংস্কৃতি গড়ে উঠুক, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক, আমরা তেমন বাংলাদেশের স্বপ্ন দেখি।

