ঢাকা৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত

admin
অক্টোবর ২৩, ২০২৪ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

উল্লাপাড়া প্রতিনিধি :
২৩ অক্টোবর,২০২৪

উল্লাপাড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে ক্লাবের সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়। দৈনিক ইত্তেফাক এর প্রতিনিধি এ.আর জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় এ.আর জাহাঙ্গীরকে আহ্বায়ক, দৈনিক করতোয়ার প্রতিনিধি নজরুল ইসলামকে সদস্য সচিব ময়নুল হোসাইনকে যুগ্ম আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

অপর সদস্যরা হলেন, দৈনিক সংগ্রামের রবিউল আলম, দৈনিক রূপালী বাংলাদেশের আবু বকর সিদ্দিক বাবু, একাত্তর টিভি ও দৈনিক গণমানুষের আওয়াজের রায়হান আলী ও দৈনিক এই বাংলার তুহীন আলম। সভার শুরুতে প্রেস ক্লাবের পূর্বের কার্যকরী কমিটি ভেঙ্গে দেওয়া হয়। সদস্য সচিব নজরুল ইসলাম জানান, আগামী ৩ মাসের মধ্যে প্রেস ক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠনের ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।