ঢাকা১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়ায় শহীদ নাজির উদ্দিন জিহাদের ৩৬তম শাহাদাতবার্ষিকী পালিত

admin
অক্টোবর ১০, ২০২৬ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

উল্লাপাড়া প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১৯৯০ সালের স্বৈরাচার এরশাদবিরোধী গণআন্দোলনে শহীদ নাজির উদ্দিন জিহাদের ৩৬তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় জেহাদ স্মৃতি পরিষদের আয়োজনে দিবসটি উপলক্ষে শোকর‍্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল, কবর জিয়ারত ও শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহীন। এ সময় আরও উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম মিস্টার,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল মোমেন শফি, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রফিক, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম মাহবুব, উল্লাপাড়া পৌর বিএনপির সদস্যসচিব মকুল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু শাহীন রেজা, পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী, পৌরসভার সচিব সৈয়দ আশরাফুল ইসলাম ভূঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে শহীদ নাজির উদ্দিন জিহাদের আত্মত্যাগ ও স্বৈরাচারবিরোধী গণআন্দোলনে তাঁর অবদানের কথা স্মরণ করা হয়। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে শহীদদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরা হয়।
শেষে শহীদ নাজির উদ্দিন জিহাদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।