ঢাকা২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

উল্লাপাড়ায় এজেন্ট ব্যাংকিংয়ের দুই কর্মীকে গাড়িতে তুলে অন্তত ২০ লাখ টাকা লুট

admin
ডিসেম্বর ১৩, ২০২৪ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
১৩ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডাচ-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের টাকা নিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় দুইজনকে মাইক্রোবাসে তুলে নিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। টাকা লুটে নেওয়ার পর নামিয়ে দেওয়া হয়েছে আরেক উপজেলার একটি মহাসড়কে।

উল্লাপাড়ার বগুড়া-নগরবাড়ি মহাসড়ক থেকে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় মাইক্রোবাসে ওই দুজনকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। পরে টাকা ছিনিয়ে নিয়ে জেলার তাড়াশ এলাকার মহাসড়কে অপহৃত দুজনকে নামিয়ে দেয় তারা।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন উল্লাপাড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান। তবে ছিনতাই হওয়া টাকার পরিমাণ ২০ লাখের ওপরে হলেও সঠিক সংখ্যাটি বলতে পারেননি তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।