ঢাকা২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়ায় ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

admin
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

রবিউল আলম ,উল্লাপাড়া( সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উল্লাপাড়া উপজেলা জামায়াত।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে মিছিলটি উপজেলা জামায়াতের অফিস থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিন করে শহীদ মিনারে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারীর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শাহজাহান আলী বলেন, জামায়াতে ইসলামীর ৫ দফা দাবি এখন শুধু জামায়াতের দাবির মধ্যেই সীমাবদ্ধ নেই এই দাবি দেশের ১৮ কোটি মানুষের দাবিতে পরিনত হয়েছে। জুলাই আন্দোলনে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে পুনারায় ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত করার জন্য নয়। বর্তমান নির্বাচন পদ্ধতি ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালন করে। এক মাত্র পিআর পদ্ধতিতে সরকার গঠন হলে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার কোন সুযোগ নাই। তাই অনতিবিলম্বে জনগনের এই দাবি মেনে নিয়ে পিআর পদ্ধতিতে নির্বচন দিন।
সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর ডঃ মাওলানা নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ খাইরুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আতাউর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।