ঢাকা২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

উল্লাপাড়ায় পণ্যমূল্য নিয়ন্ত্রণে এমপি রফিকুল ইসলাম খানের বাজার তদারকি

admin
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

রবিউল আলম, উল্লাপাড়া, সিরাজগঞ্জ সংবাদদাতাঃ উল্লাপাড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও মজুদদারি সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে বাজার তদারকি করলেন উল্লাপাড়া আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উল্লাপাড়া বাজার পরিদর্শনকালে চাউল, ডাউল, খেজুর, সোলা, মাছ, গোশত, ডিম ও সবজির দোকানগুলোতে ব্যবসায়ীদের সাথে তিনি কথা বলেন এবং বাজারে আসা ক্রেতাদের অভিযোগ ও অভিজ্ঞতা শোনেন।
এ সময় সদ্য বিজয়ী সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্য সঠিক ও ন্যায্যমূল্যে বিক্রির আহ্বান জানান।

এ সময় মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অযৌক্তিকভাবে বাড়িয়ে অধিক মুনাফা অর্জনের চেষ্টা করে, যা অনৈতিক এবং স্বল্প আয়ের মানুষের ক্রয়ক্ষমতার বাহিরে চলে যায়। এজন্য বাজার নিয়ন্ত্রণ করা সবার দায়িত্ব।

উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারী, উপজেলা যুব বিভাগের সভাপতি আতাউর রহমান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।