ঢাকা২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

উপদেষ্টাদের নিয়ে অভিযোগ থাকলে প্রমাণসহ জমা দিন : মন্ত্রিপরিষদ সচিব

admin
আগস্ট ৯, ২০২৫ ৯:৫০ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার অসদাচরণ নিয়ে বিশ্বাসযোগ্য প্রমাণ থাকলে তা যথাযথ আইনগত ও তদন্তকারী কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।

শনিবার (৯ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ সচিবের এমন বিবৃতি গণমাধ্যমে পাঠিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা।

বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত কিছু প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে যেখানে সাবেক সরকারি কর্মকর্তা এ বি এম আবদুস সাত্তার নাম উল্লেখ না করে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছেন। আবদুস সাত্তার বর্তমানে অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।