ঢাকা২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি হলেন মাহমুদ সেলিম

admin
সেপ্টেম্বর ১৩, ২০২৫ ১০:১০ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৫,বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন একুশে পদকপ্রাপ্ত গণসংগীতশিল্পী মাহমুদ সেলিম।

গতকাল শুক্রবার উদীচী কেন্দ্রীয় সংসদের সভায় সর্বসম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

উদীচীর সভাপতি অধ্যাপক বদিউর রহমানের মৃত্যুর পর পদটি ফাঁকা হয়ে যায়। এরপর সংগঠনের ১ নম্বর সহসভাপতি মাহমুদ সেলিমকে ওই পদে দায়িত্ব দেওয়া হয়।

আগামী ২৯ অক্টোবর উদীচীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী দেশজুড়ে উদ্‌যাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।