ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদ উপলক্ষে উল্লাপাড়ায় খাদ্য সহায়তা পাচ্ছেন ৩৮ হাজার মানুষ

admin
মে ২৭, ২০২৫ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

 

মোঃ তুহিন আলম উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ

২৭ মে ২০২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঈদ উপলক্ষে উপজেলায় সরকার ঘোষিত বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা পাচ্ছেন প্রায় ৩৮ হাজার দরিদ্র ও অসহায় মানুষ। ইতোমধ্যে পৌরসভাসহ উপজেলার ৪টি ইউনিয়নে এ সহায়তা বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উল্লাপাড়ার ১৪টি ইউনিয়নে মোট ৩৩ হাজার ৮৫৫টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে। পাশাপাশি উল্লাপাড়া পৌরসভার ৪ হাজার ৬০০ জন সুবিধাভোগীকেও একই সহায়তা প্রদান করা হয়েছে।

প্রতিটি ইউনিয়নে স্বচ্ছতা নিশ্চিতে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। ইউপি সদস্যদের সমন্বয়ে প্রশাসন ও ট্যাগ অফিসাররা বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন। সঠিকভাবে বিতরণ নিশ্চিত করতে নিয়মিত মনিটর করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)।

পিআইও মাহবুবুর রহমান জানান, “ঈদুল আজহা উপলক্ষে অসহায় মানুষদের জন্য সরকার যে সহায়তা দিয়েছে, তা যথাযথভাবে বিতরণ নিশ্চিত করতে আমরা কঠোর নজরদারি করছি। অনিয়ম যেন না হয়, সে বিষয়ে সতর্ক রয়েছি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।