ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু

admin
মে ২১, ২০২৫ ৯:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল
২১ মে ২০২৫

আগামী ৭ জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি আজ থেকে শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। সম্প্রতি ঈদুল আজহা উপলক্ষ্যে অনুষ্ঠিত এক অংশীজন সভায় এ কথা জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।

সিদ্ধান্ত অনুযায়ী, ৩১ মে থেকে যাত্রা শুরুর ১০ দিন আগে আজ আন্তঃনগর ট্রেনের টিকিট অগ্রিম হিসেবে বিক্রি করা শুরু হয়েছে। সে হিসেবে পশ্চিমাঞ্চলে চলাচল করার সব আন্তঃনগর ট্রেনের ৩১ মের অগ্রিম টিকিট সকাল ৮টায় বিক্রি শুরু হয়েছে। আর পূর্বাঞ্চলে চলাচল করা সব ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়।

কোন তারিখে ট্রেনের কোন টিকিট

ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩১ মে তারিখের টিকিট বিক্রি হচ্ছে ২১ মে; ১ জুনের টিকিট বিক্রি হবে ২২ মে; ২ জুনের টিকিট বিক্রি হবে ২৩ মে; ৩ জুনের টিকিট বিক্রি হবে ২৪ মে; ৪ জুনের টিকিট বিক্রি হবে ২৫ মে; ৫ জুনের টিকিট বিক্রি হবে ২৬ মে এবং ৬ জুনের টিকিট বিক্রি হবে ২৭ মে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।