ঢাকা২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ঈদের আগে-পরে ৬ দিন ট্রাক-কাভার্ডভ্যান-লরি চলবে না

admin
মার্চ ২৩, ২০২৫ ৯:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
২৩ মার্চ ২০২৫
ঈদের আগে ও পরে মিলিয়ে মোট ৬ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। তবে জরুরি নিত্যপণ্য এ নির্দেশনার আওতামুক্ত থাকবে। ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল শনিবার রাতে মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে সহকারী সচিব মো. জসিম উদ্দিনের সই করা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিষয়টি ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সেতু মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে সড়ক মহাসড়ক, সেতু ও রেলপথে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে গত ৯ মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে সভা হয়।

সভায় সিদ্ধান্ত হয়, আসন্ন ঈদ উপলক্ষে আগামী ২৫ থেকে ২৮ মার্চ পর্যন্ত এবং ঈদ পরবর্তী ৩ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।

তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহনুগুলো এর আওতামুক্ত থাকবে। বিষয়টি বিআরটিএ কর্তৃক বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে অবহিত করা এবং সিদ্ধান্তের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।