ঢাকা৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলে ১৬০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে হিজবুল্লাহর হামলা

admin
নভেম্বর ২৪, ২০২৪ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেক্স:
২৪ নভেম্বর, ২০২৪

ইসরায়েলের সেনাবাহিনী রবিবার জানিয়েছে, লেবানন থেকে হিজবুল্লাহ প্রায় ১৬০টি ক্ষেপণাস্ত্র তাদের অঞ্চলে নিক্ষেপ করেছে। একই সঙ্গে সশস্ত্র গোষ্ঠীটি দাবি করেছে, তারা ইসরায়েলের তেল আবিব ও দক্ষিণাঞ্চল লক্ষ্য করে হামলা চালিয়েছে। এএফপির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ইরান সমর্থিত এই গোষ্ঠী একটি বিবৃতিতে জানিয়েছে, তারা প্রথমবারের মতো আকাশপথে ড্রোনের মাধ্যমে আশদোদ নৌঘাঁটিতে হামলা চালিয়েছে।

পরে তারা আরো দাবি করে, উন্নত ক্ষেপণাস্ত্র ও আক্রমণকারী ড্রোনের ঝাঁক ছুঁড়ে তারা তেল আবিবে একটি সামরিক লক্ষ্যবস্তু এবং শহরের উপকণ্ঠে গ্লিলোট সামরিক গোয়েন্দা ঘাঁটির ওপরও হামলা চালিয়েছে।
ইসরায়েলের সেনাবাহিনীর সঙ্গে এএফপি যোগাযোগ করলে তারা হামলার নির্দিষ্ট দাবি সম্পর্কে কোনো মন্তব্য করেনি। তবে তারা জানিয়েছে, মধ্য ও উত্তর ইসরায়েলের বিভিন্ন স্থানে বিমান হামলার সাইরেন বেজেছে, তেল আবিবের উপকণ্ঠও এতে অন্তর্ভুক্ত। এ ছাড়া কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে উল্লেখ করে তারা আরো জানায়, ‘হিজবুল্লাহ লেবানন থেকে ইসরায়েলে প্রায় ১৬০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।