হরমুজ প্রণালিতে চরম উত্তেজনার মধ্যেই ইরানের কেশম দ্বীপে সীমিত আকারের সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন এই পদক্ষেপকে ‘আত্মরক্ষামূলক’ হিসেবে বর্ণনা করেছে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান সংঘাত অবসানে কূটনৈতিক অগ্রগতির আলোচনার মধ্যেই এই হামলার খবর এলো। তবে ট্রাম্প প্রশাসনের দাবি, এই পদক্ষেপ পূর্ণাঙ্গ সংঘাতে ফেরার কোনো সংকেত নয়।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় হরমুজ প্রণালির কৌশলগত কেশম দ্বীপে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, ইরানের ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয়।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ছোট পরিসরে এমন কিছু হামলা হলেও তা বড় সংঘাত এড়াতে প্রকাশ্যে আনেনি ট্রাম্প প্রশাসন
