ঢাকা২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইতালি সফর শেষে দেশে ফিরেছেন বিমানবাহিনী প্রধান

admin
মে ১৬, ২০২৫ ২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

ইতালি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। আজ শুক্রবার দেশে প্রত্যাবর্তন করেছেন তিনি। এর আগে সরকারি সফরে ইতালির উদ্দেশ্যে গত ৭ মে ঢাকা ছেড়েছিলেন তিনি।

আজ শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, ইতালি বিমান বাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল লুকা গোরেত্তির আমন্ত্রণে গত ৮ থেকে ৯ মে  বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এরোস্পেস পাওয়ার কনফারেন্স (এএসপিসি) ২০২৫ এ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধান, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এছাড়াও বিমান বাহিনী প্রধান ইতালির সামরিক সরঞ্জামাদি প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘লিওনার্দো এস.পি.এ.’ এর আমন্ত্রণে লিওনার্দো ফ্যাসিলিটিজ পরিদর্শন করেন।

বিমান বাহিনী প্রধানের এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।