ঢাকা৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আ. লীগ নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে হাসনাত ও সারজিসের রিট

admin
অক্টোবর ২৮, ২০২৪ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার রিপোর্ট:
২৮ অক্টোবর, ২০২৪

এবার রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম এ রিট করেন।

আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করা হয়। রিটকারীদের আইনজীবী আহসানুল করিম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামীকাল মঙ্গলবার বিষয়টি শুনানির জন্য কার্যতালিকায় আসবে।’

এর আগে গত ২৩ অক্টোবর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারকে ছাত্রলীগকে নিষিদ্ধ করার আলটিমেটাম দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

গত আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে তখন রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার কিছু দিন পর সেই প্রজ্ঞাপন বাতিল করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।