ঢাকা৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আ. লীগের রাজত্বকাল নিয়ে যা বললেন বেবী নাজনীন

admin
নভেম্বর ৩০, ২০২৪ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
৩০ নভেম্বর, ২০২৪

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য সংগীতশিল্পী বেবী নাজনীন বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় শুধু বিএনপি নয়, স্বৈরশাসকের বিরুদ্ধে যারাই কথা বলেছে তারাই নির্যাতিত হয়েছে। সারা দেশ পরিণত হয়েছিল আওয়ামী লীগের অত্যাচারের রাজত্ব।

শনিবার (৩০ নভেম্বর) সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিতে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

বেবী নাজনীন আরো বলেন, বেগম খালেদা জিয়াকে অবৈধভাবে জেলে বন্দি করে রেখেছিল আওয়ামী লীগ।

তার পরও তিনি আপস করেননি।
সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ছাত্র-জনতার গণ-আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদ, মুগ্ধ, সাজ্জাদসহ শত শত বীরের কারণে আজ আমরা মুক্ত। আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পরও আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।

তাদের সেই ষড়যন্ত্র মোকাবেলা করে নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। এ লক্ষ্যকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করছি। আগামীর বাংলাদেশ হবে সুন্দর এবং বৈষম্যহীন। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ হবে স্বনির্ভর।
এ জন্য আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।