ঢাকা৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব নিয়ে যা বললেন হাসনাত

admin
মার্চ ৫, ২০২৬ ১১:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
০৫ মার্চ ২০২৬

সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

গতকাল বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে আসিফ মাহমুদের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন তার রাজনৈতিক সহকর্মী।

পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘আজ (বুধবার) তলব করা হয়েছিল শুধু আসিফ মাহমুদকে। আসিফ মাহমুদ তার পরিবারের ৪ জনের মোট ৯টি অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট আজ প্রকাশ করেছেন।’

তিনি আরও লেখেন, ‘আসিফ মাহমুদদের সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই ‘‘সেফ এক্সিট’’ নিয়ে বিদেশে চলে যাওয়ার কথা ছিল। অথচ তারা আইনানুযায়ী সকল বিধি মেনে নিজের ও পরিবারের সবার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট প্রকাশ করছেন।’

পোস্টের শেষে এই সংসদ সদস্য লেখেন, ‘মিথ্যা, অপপ্রচার, এত-শত মিডিয়া ট্রায়াল-উৎপাদিত দুর্নীতির অভিযোগ দিনশেষে স্রেফ অভিযোগ হিসেবেই থাকবে। প্রমাণিত আর হবে না।’

প্রসঙ্গত, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ্যে এনেছেন। গতকাল বুধবার নিজের এবং বাবা, মা ও স্ত্রীর মোট ৯টি ব্যাংক হিসাবের বিবরণী প্রকাশ করে নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের জবাব দেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।