
আজ শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্ট এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শুরুতে রাজধানীর ৭টি ফিলিং স্টেশনে এই অ্যাপের ব্যবহার চালু হলেও আজ শনিবার (১৮ এপ্রিল) থেকে ঢাকার ১৮টি পেট্রল পাম্পে পাইলটিং কার্যক্রমের বিস্তার করা হচ্ছে।
পোস্টে বলা হয়, ফুয়েল পাস (Fuel Pass BD) অ্যাপের পাইলটিং কার্যক্রমের বিস্তৃতি ঘটানোর লক্ষ্যে মোটরসাইকেল রেজিস্ট্রেশনের জন্য ঢাকা জেলা ছাড়াও নিম্নোক্ত জেলাসমূহ উন্মুক্ত করা হয়েছে—এগুলো হচ্ছে :
ঢাকা, ঢাকা মেট্রো, চাঁদপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম মেট্রো, বরিশাল, বরিশাল মেট্রো, খুলনা, খুলনা মেট্রো, রাজশাহী, রাজশাহী মেট্রো, ময়মনসিংহ।
উল্লিখিত জেলাসমূহে নিবন্ধিত মোটরসাইকেলগুলো এখন থেকে Fuel Pass BD সিস্টেমে নিবন্ধনের আওতায় অন্তর্ভুক্ত হবে। এ ছাড়া পর্যায়ক্রমে এ কার্যক্রম সারা দেশের অন্যান্য জেলায়ও উন্মুক্ত করা হবে বলে জানানো হয় পোস্টে।
আবেদন প্রক্রিয়া
গুগল প্লে স্টোর থেকে ফুয়েল পাস নামের অ্যাপটি মুঠোফোনে ইন্সটল করে নিতে হবে।
