
সংকট সমাধানে আরাকান আর্মিই এখন বড় সমস্যা মন্তব্য করে তিনি বলেন, ‘বাংলাদেশ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সরাসরি আলোচনা করতে পারছে না। আবার তাদের এড়িয়ে যাওয়াও সম্ভব নয়। তবে, জাতীয় স্বার্থে আলোচনায় বসা যেতে পারে। ’
দুই মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফরে ট্যারিফ নিয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, বাংলাদেশি কর্মীদের বিদেশে পাঠানোর ক্ষেত্রে দেশ থেকেই ৮০ ভাগ সমস্যা তৈরি হয়। পরে দূতাবাসগুলোকে তা সামলাতে হয়। এ জন্য প্রশিক্ষণের ওপর জোর দিতে হবে।
কলকাতার তৎকালীন পাকিস্তান হাইকমিশনের কূটনীতিবিদ হোসেন আলীর নেতৃত্বে ৬৫ জন কর্মকর্তা-কর্মচারী প্রবাসী বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে। দিনটির স্মরণে প্রতিবছর ১৮ এপ্রিলকে ‘ফরেন সার্ভিস ডে’ হিসাবে পালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন ফরেন সার্ভিসের কর্মকর্তাদের আরোও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
কূটনীতিবিদ হুমায়ুন কবীর বলেন, ‘আজকের পৃথিবীর বাস্তবতা গেল পাঁচ দশকের চেয়ে ভিন্ন। নতুন বাস্তবতার আলোকে পররাষ্ট্র নীতিকে ঢেলে সাজাতে হবে।’
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.