প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৯:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ৯:১৮ পূর্বাহ্ণ
আমরা মারা যাচ্ছি, দয়া করে বাঁচান—ফিলিস্তিনিদের আহাজারি
অনলাইন ডেস্ক
গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় আরো গভীর হচ্ছে। ইসরায়েলের অব্যাহত অবরোধের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যে দিন দিন মৃত্যু বাড়ছে—এমন পরিস্থিতিতে বিশ্ব সম্প্রদায়ের নীরবতায় ক্ষোভ প্রকাশ করেছেন ফিলিস্তিনিরা।
শুক্রবার গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অপুষ্টিজনিত কারণে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনের পর গাজায় অপুষ্টিজনিত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২২ জনে, যার মধ্যে অন্তত ৮৩ জনই শিশু।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আমরা অবিলম্বে দুর্ভিক্ষ বন্ধের, সব ক্রসিং পয়েন্ট খুলে দেওয়ার এবং শিশু খাদ্য প্রবেশ নিশ্চিত করার দাবি জানাচ্ছি। প্রতিদিন ৫০০টি ত্রাণবাহী ট্রাক ও ৫০টি জ্বালানিবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিতে হবে।