ঠাকুরগাঁও উপজেলা প্রতিনিধি: আবরার ফাহিম
ঠাকুরগাঁও-২ (বালিয়াডাঙ্গী–হরিপুর) আসনের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের মরিচপাড়ায় অনুষ্ঠিত এক উঠান বৈঠকে এক সাধারণ ভোটারের বক্তব্য ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
উঠান বৈঠকে ওই সাধারণ ভোটার বলেন, “আমরা বঙ্গবন্ধুর সৈনিক। আওয়ামী লীগের সাবেক ৭ বারের সংসদ সদস্য দবিরুল ইসলামকে মুক্তি দিতে হবে। তবে আমরা ধানের শীষে ভোট দেব।” তার এই বক্তব্যে উপস্থিতদের মধ্যে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।
উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ডা. আব্দুস সালামের কন্যা ডা. কাশফিয়া সালাম নির্ঝর। তিনি বৈঠকে উপস্থিত স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন মতামত ও দাবির কথা মনোযোগ দিয়ে শোনেন।
বৈঠকে বক্তারা এলাকার উন্নয়ন, কর্মসংস্থান, রাজনৈতিক স্থিতিশীলতা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আয়োজকদের মতে, এ ধরনের উঠান বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের ভাবনা ও প্রত্যাশা সরাসরি তুলে ধরার সুযোগ তৈরি হচ্ছে।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.