
ভারতীয় বিশেষ করে বলিউড তারকাদের নিয়ে করা আলাপচারিতার অনুষ্ঠান‘কফি উইথ করণ’-এর শেষ তথা নবম মৌসুম শুরু হতে যাচ্ছে। জিওহটস্টারে সম্প্রচারিত হতে যাওয়া এ অনুষ্ঠানের প্রথম পর্বে অতিথি হিসেবে থাকবেন বলিউড সুপারস্টার সালমান খান। আর সে পর্বের প্রোমো বের হতেই শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
বিগত দুই দশকেরও বেশি সময় ধরে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের আড্ডা-গসিপ, বিতর্ক আর নানা আলোচনার ঠেক হয়ে উঠেছে ‘কফি উইথ করণ’-এ। অনুষ্ঠানটি মানেই নতুন সম্পর্ক, নতুন ব্রেকআপ আর নতুন গুঞ্জন! তাতে মেতে থাকত বলিউডপ্রেমীরা। তবে সে অনুষ্ঠানের ইতি টানতে যাচ্ছেন করণ।
আজ মঙ্গলবার প্রকাশিত প্রোমো ভিডিওতে দেখা যায়,সালমানকে স্বাগত জানিয়ে করণকে বলতে শোনা যায়, ‘একজন জ্ঞানী মানুষ একবার বলেছিলেন, ‘‘ইটস ডান, ব্রো’’। তাই আমার শেষ মৌসুম শুরু করার জন্য এই মানুষটির (সালমান) থেকে ভালো আর কে-ই হতে পারেন! আমাদের সালমান খান।’
আলাপচারিতার পরই করণকে সঞ্চালকের আসন থেকে উঠে যেতে বলেন ভাইজান। শুধু তাই নয়, খুনসুটি করে তাঁকে বলতে শোনা যায়, ‘কফি উইথ করণের পর এবার শুরু হচ্ছে কফি উইথ সলমন।’ এরপরই বলিউড সুপারস্টারকে সরাসরি করণ জোহর জিজ্ঞেস করে বসেন, ‘আপনি কি এখনও ভার্জিন?’ এই অবশ্য প্রথম নয়! অতীতে একবার ‘কফি উইথ করণ’-এ এসেও এমন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল ভাইজানকে। তবে এবার আর থামেননি। পাল্টা করণ জোহরকে সীমাজ্ঞানের পাঠ দিয়েছেন সালমান খান। তিনি বলেন, ‘আরে ভাই নিজেকে একটু কন্ট্রোল কর।’
‘কফি উইথ করণ’-এর এমন প্রোমো দেখে অনেকেই শুরু করেছেন আলোচনা-সমালোচনা।
সম্পাদক:মো: আবু ফাত্তাহ
বেঙ্গল সেন্টার (৬ষ্ঠ তলা) ২৮ তোফখানা রোড ঢাকা-১০০০।
ফোন:০১৬১৮৫১১৫১৭ মেইল: sattyasamacher@gmail.com
Copyright © 2026 sattyasamacher.com. All rights reserved.