ঢাকা২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক মানের নির্বাচন করতে সহযোগিতা করবে ইইউ

admin
জানুয়ারি ২৮, ২০২৫ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
২৮ জানুয়ারি ২০২৫

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশকে আন্তর্জাতিক মানের নির্বাচন করতে সহযোগিতা করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

আজ মঙ্গলবার সকালে ইইউ রাষ্ট্রদূত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করেন। বৈঠকে নির্বাচন প্রস্তুতির অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে বলে সাংবাদিকদের জানান তিনি। এছাড়া নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ১৫০ প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে।

সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনার জানান, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করা হবে বলে ইউরোপীয় ইউনিয়নকে আশ্বস্ত করা হয়েছে।

তিনি জানান, নির্বাচন ব্যবস্থা সংস্কারে কমিশন গঠন করা হয়েছে। তারা কিছু প্রস্তাবও দিয়েছেন। তবে নির্বাচন কমিশনের স্বাধীনতায় যাতে হস্তক্ষেপ করা না হয় সে বিষয়ে ইউরোপীয় ইউনিয়নকে অবহিত করা হয়েছে।

এ সময়, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ‘আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও আন্তর্জাতিক মানের করতে বাংলাদেশকে সব ধরনের সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।