Logo
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ৭:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২৫, ৯:০৫ অপরাহ্ণ

আজ শনিবার সন্ধ্যায় এ সিদ্ধান্তের কথা জানান ঢামেক শিক্ষার্থীরা। তৌহিদুল আবেদীন তানভীর নামে এক শিক্ষার্থী বলেন, ‘মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী আমরা হল ত্যাগ করছি না। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কোনো আলোচনা না করে একতরফাভাবে একাডেমিক কার্যক্রম বন্ধ করে আমাদের হল থেকে বের করে দিতে চাওয়া সম্পূর্ণ অযৌক্তিক। আমরা আমাদের যৌক্তিক দাবির পক্ষে অবস্থান নিয়েছি, এটি অন্যায় নয়।’ তিনি বলেন, ‘পরিত্যক্ত ভবনে জীবনের ঝুঁকি থাকলেও সেটার বিকল্প ব্যবস্থা না করে উল্টো আন্দোলন দমন করতে প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। আমরা এটা মেনে নিচ্ছি না। শান্তিপূর্ণভাবে হলে অবস্থান চালিয়ে যাব এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।’