ঢাকা২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আজ থেকে যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

admin
সেপ্টেম্বর ২১, ২০২৫ ৯:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৫,

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে দুই দিনের ব্যবধানে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। এতে করে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ১৫৫ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮৯ হাজার ৩০৭ টাকা।

গতকাল শনিবার রাতে এক বিজ্ঞপ্তিতে নতুন এই দাম বাড়ানোর কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। একই সঙ্গে আজ রোববার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৯৭ টাকা বাড়িয়ে এক লাখ ৮০ হাজার ৬৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯৪৫ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৫৪ হাজার ৮৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের ৮০৫ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ২৮ হাজার ৪৭৯ টাকা।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর স্বর্ণের দাম কমানো হয়। দুই দিনের ব্যবধানে ফের স্বর্ণের দাম বাড়ানো হলো। তার আগে ১৭, ১০, ৯, ৮, ৪ ও ২ সেপ্টেম্বর এবং ৩১ ও ২৭ আগস্ট স্বর্ণের দাম আরও ছয় দফা বাড়ানো হয়।

এখন দাম বাড়ানোর কারণ হিসেবে বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়েছে, তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে স্বর্ণের দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে দুই হাজার ৮১১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম এক হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।