ঢাকা২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আগরতলায় বাংলাদেশের ভিসা ও কনস্যুলার সেবা বন্ধ ঘোষণা

admin
ডিসেম্বর ৩, ২০২৪ ৮:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সত্য সমাচার ডিজিটাল :
৩ ডিসেম্বর ২০২৪,

ভারতের আগরতলায় বাংলাদেশের কনস্যুলার সার্ভিস বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার বিকালে ঢাকাস্থ ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপরই আগরতলায় বাংলাদেশ সহকারি হাইকমিশনে কনস্যুলার সেবা বন্ধ করে দেয়ার তথ্য জানা যায়। মঙ্গলবার আগরতলা সহকারি হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে নিরাপত্তাজনিত প্রেক্ষাপটে হাইকমিশনে ভিসা ও কনস্যুলার সেবা পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

সোমবার সহকারি হাইকমিশনে উগ্র হিন্দু সংগঠনের সদস্যরা হামলা চালায়। তারা বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দেয়। হামলার ঘটনায় বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাত থেকে বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। রাজনৈতিক দলগুলোও কড়া প্রতিবাদ জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।