ঢাকা২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আকাশ মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা

admin
এপ্রিল ২, ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক
০২ এপ্রিল ২০২৬

আবহাওয়া অফিস জানিয়েছে, সারাদেশে আজ বৃহম্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে হতে পারে। একই সঙ্গে দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

গতকাল বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৫ দিনের আবহাওয়ার বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সিলেট বিভাগের দুইএক জায়গায় অস্থায়ীভাবে দমক হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল নীলফামারীর ডিমলা উপজেলায় ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এই সময় দেশের সর্বোচ্চ বৃষ্টির পরিমাণ ছিল নেত্রকোনায় ১৯ দশমিক ৩ মিলিমিটার।

আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।