অনলাইন ডেস্ক
১০ মার্চ ২০২৫
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আকস্মিক কয়েকটি থানা পরিদর্শন করছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ সোমবার ভোরে তিনি রাজধানীর কয়েকটি থানা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট থানার দায়িত্বরত সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান।
গণমাধ্যমকে তিনি বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা তেজগাঁও, কলাবাগান, শাহবাগ ও নিউমার্কেট থানা (ক্রম অনুযায়ী) পরিদর্শন করেছেন।’
এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি ভোরে এমনই আকস্মিক থানা পরিদর্শনে বের হন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

